Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

চকরিয়া-পেকুয়া মগনামা সড়ক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

pic-chakaria-harbang-holicile-acadamy-25-12-2016-copy

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া, বানিয়ারছড়া, পেকুয়া, মগনামা, টৈটং, আজিজ নগর, ফাইতং, লামা, আলীকদম, বরইতলী, কৈয়ারবিল, গজালিয়া, বাগগুজারা, উজানঠিয়া, রাজাখালী যানবাহন মালিক সমিতি (রেজিঃ নং-২১৬৯)’র দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে জাকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। রবিবার বানিয়ারছড়া স্টেশন চত্বরে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির ৭টি পদের এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম, সহকারী নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন মো. শাহিন মুরাদ। সমিতির মোট ভোটার রয়েছে ১১৯ভোট।

এ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি পদে নুরুল আবছার(ছাতা), সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম (মই), সাধারণ সম্পাদক মো. ইউনুছ (আনারস), সহ-সাধারণ সম্পাদক জহির মিয়া (আম), কোষাধ্যক্ষ মো. কফিল উদ্দিন (মাছ), লাইন সম্পাদক মো. নেজাম উদ্দিন (কবুতর) ও সদস্য পদে মো. জকরিয়া (মোমবাতি) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন