জাতিসংঘে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

fec-image

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে বিস্তারিতভাবে তুলে ধরেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়ন, তাদের বৈশিষ্ট্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি।

নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আদিবাসীসংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে তিনি সরকারের কার্যক্রম তুলে ধরেন। গতকাল জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিবেশনে দেওয়া বক্তব্যে সচিব বলেন, বাংলাদেশের সংবিধানে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে সমান অধিকার প্রদান করা হয়েছে। একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ধারাগুলো বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।

মোট ৭২টি ধারার মধ্যে ইতোমধ্যে ৬৫টি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে, তিনটি আংশিক এবং ৪টি ধারা বাস্তবায়নাধীন রয়েছে। এ ছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি জরিপ ও ব্যবস্থাপনা উদ্যোগসহ অত্র অঞ্চলের সামগ্রিক উন্নয়নে সরকারের গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে ফোরামকে অবহিত করেন।

জাতিসংঘ সদর দপ্তরে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দুই সপ্তাহব্যাপী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন