জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী

fec-image

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করবো জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, তা পর্যালোচনা হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৪ জনের বিশেষ কমিটির মাধ্যমে ১৩৩ অধ্যাদেশের বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এই ১৩৩টির মধ্যে কোন অধ্যাদেশ দ্রুত সময়ে আইন বাস্তবায়ন করা হবে, আর কোন অধ্যাদেশ ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন