জেলা পরিষদের অনুদান পেল ১৫৯ জন


বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের এক কালীণ অনুদানের নগদ টাকা পেল বান্দরবানের থানচি উপজেলা ৫৯ শিক্ষার্থী ও ১০০ গরীব দুস্থ, অসহায় ব্যক্তি বা রোগী এবং ৩ অসহায় জটিল রোগী পেল নগদ অনুদানের টাকা।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের মাল্টিপারপাশ হল রুমে তারুন্যে উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক বাস্তবায়িত গরীব দুস্থ, অসহায় ব্যক্তি বা রোগী এবং শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এর আয়োজন করেন। সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার আমির হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ- আল- ফয়সাল সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, কলেজ অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, ভাগ্য চন্দ্র ত্রিপুরা, সাবেক চেয়ারম্যান মালিরাং ত্রিপুরা, সাবেক প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা, বাজার কমিটি সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
সভা শেষে ১০০ অসহায় রোগী প্রতিজন কে ২ হাজার টাকা এবং ৫৯ জন শিক্ষার্থী প্রতি শিক্ষার্থীকে ২ হাজার টাকা এবং ৩ জন জটিল রোগী মোট ১২ হাজার টাকা নগদ বিতরণ করা হয়।

















