টিএসসিতে ব্রাজিল সমর্থকদের উল্লাস

fec-image

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে হাইতির জালে তিন গোল দিয়ে প্রথম জয় তুলে নেয় ব্রাজিল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। বড় ব্যবধানে ব্রাজিলের এই জয়ে আত্মহারা সবাই।

আব্দুর রকিব নামে এক ব্রাজিল সমর্থক জানান, আজ বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলছে। অফসাইডের কারণে একটি গোল বাতিল না হলে গোলের ব্যবধানটা আরও বড় হতো।

আবির নামে আরেক সমর্থক বলেন, নেইমার না থাকায় কিছুটা অভাব বোধ করছি। তারপরও কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র শুরু থেকেই ভালো খেলা দেখিয়ে গেছেন। এতে জয়ের ব্যবধানটা অনেক বড় হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন