টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩০ মার্চ) বিকেলে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে কিছু নারী ও শিশুকে দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। এই খবরের ভিত্তিতে সোমবার বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের অপেক্ষায় থাকা ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মানব পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ, সমুদ্রপথ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন