তামিলনাড়ুতে সরকার গঠনে বিপদে থালাপতি বিজয়

fec-image

ভারতের তামিলনাড়ু রাজ্যে নতুন সরকার গঠনে আবারো অনিশ্চয়তা। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আবারো ব্যর্থ হয়েছেন জনপ্রিয় নায়ক বিজয় থালাপতির দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, তাকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) সমর্থন জানিয়েও সেটি প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ভিসেকে নামে আরেকটি দল সমর্থন দিয়েও সেটি রাজ্যপালের কাছে কোনো চিঠি দেয়নি।

এখন ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না দেয়ায় থালাপতি বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা প্রয়োজনীয় ১১৮টি হয়নি। ফলে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ফলে আজ শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে বিজয়ের জন্য।

জি নিউজের খবরে আরো বলা হয়েছে, থালাপতির দলের সাথে জোট করার বদলে মুসলিম লীগ বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা দুটি। অপরদিকে ভিসেকে নামে দলটি জিতেছে দুটি আসন। তারা এখন সেখানকার উপমুখ্যমন্ত্রী পদ দাবি করছে। এ পদ না দিলে জোট করা থেকে বিরত থাকবে তারা।

এরআগে, কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে টিভিকে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে শুক্রবার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল।

এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় সেখানকার রাজ্যপালের সাথে দেখাও করেন থালাপতি বিজয়। ওই সময় রাজ্যপাল তাকে জানান, তিনি সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানাতে পারবেন না। কারণ তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টিভিকে, তামিলনাড়ু, থালাপতি বিজয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন