থানচিতে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

fec-image

বান্দরবানের থানচি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে পৃথকভাবে অনুষ্ঠিত দুইটি সভায় সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনা মিত্র চাকমা প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জনসেবা কার্যক্রম এবং বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসেবার মান উন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। সভা শেষে সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।

এ সময় থানচি থানার কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন