Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

দীঘিনালায় ইট ভাটায় কাঠ পোড়ানো ও পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জরিমানা

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার বিভিন্ন ইট ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো এবং পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তিনটি ইট ভাটা থেকে প্রায় এক হাজার পাঁচশ মন কাঠ জব্দসহ সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কর্ণফুলি ব্রিকস, তিতাস কর্পোরেশন এবং সেলিম এন্ড ব্রাদার্স নামের তিনটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকতা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এ সময় তিনি ইটের ভাটায় অবৈধভাবে কাঠ মজুদ, কাঠ পোড়ানোর অভিযোগে কর্ণফুলি ব্রিকসকে একলক্ষ ২০ হাজার টাকা, তিতাস কর্পোরেশনকে ৮০ হাজার টাকা এবং সেলিম এন্ড ব্রাদার্সকে কাঠ পোড়ানো এবং পাহাড় কাটার অভিযোগে উভয় দন্ডে দেড় লক্ষ টাকা জড়িমানা করেন।

অন্যদিকে কর্ণফুলি ব্রিকস থেকে অবৈধভাবে মজুদ এক হাজার মন এবং সেলিম এন্ড ব্রাদার্স থেকে ৫’শ মন কাঠ জব্দ করে বন বিভাগকে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, ইট ভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ অবৈধ। তাই তাদের বিরুদ্ধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন’ এর ধারায় দন্ড প্রদান ও অবৈধভাবে মজুদ করা দেড় হাজার মন কাঠ জব্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন