দেশের মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

fec-image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে, রুদ্ধ পরিস্থিতির বাইরে এবং শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হতে হচ্ছে না।

বৃহস্পতিবার ( ২৮ মে ) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তিনি দিনরাত কাজ করছেন।

তিনি বলেন, দেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকার জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে পোশাক শ্রমিকদের ঈদের বোনাস নিশ্চিতে সরকার সহযোগিতা করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করছে। বর্তমান সরকার মানবিক আচরণ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, রুহুল কবীর রিজভী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন