দৈনিক সাঙ্গুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাংবাদিকরা
প্রেস বিজ্ঞপ্তি:
দৈনিক সাঙ্গু পত্রিকা, পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম মাসুদ ও বিশেষ প্রতিবেদক চম্পক চক্রবর্তীর বিরুদ্ধে কেডিএস চেয়ারম্যান খলিলুর রহমানের দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মানহানি মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা।
নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, ‘দৈনিক সাঙ্গুর সম্পাদকের সাহসী সম্পাদনায় অনেক রাঘব বোয়ালের মুখোশ সমাজে উম্মোচিত হয়েছে। সমাজের দর্পণ দৈনিক সাঙ্গু’র সাহসী সংবাদ কোনো মামলা দিয়ে স্তব্ধ করা যাবেনা।
বিবৃতিদাতারা হলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বদেশ, দৈনিক হিমছড়ি, দৈনিক মৈত্রী প্রতিনিধি মো. আবুল বাশার নয়ন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহামুদুল হক বাহাদুর, দৈনিক সুপ্রভাত প্রতিনিধি নুরুল আলম সাঈদ, দৈনিক দিনকাল ও দৈনিক বাকঁখালী প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ, দৈনিক হিমছড়ি বাইশারী প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক দেশ বিদেশ বাইশারী প্রতিনিধি চৌধুরী ইয়াহিয়া, কর্মরত সাংবাদিক মংনু মার্মা, দৈনিক ইনানীর হাবিবুর রহমান রনি, দৈনিক সাগর দেশের মো: মহিউদ্দিন প্রমুখ।


















