নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

fec-image

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত গেজেটে বলা হয়েছে, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ ঘোষণা গত ২৫ মে থেকে কার্যকর হবে।

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠান আয়োজন করে।

সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন