নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

fec-image

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকাল সোয়া ৪টায় তিনি সেখানে পৌঁছান। এর আগে বিকাল ৩টায় সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে রয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসস।

শ্রমিক সমাবেশ পূর্বনির্ধারিত সময় দুপুর আড়াইটায় শুরুর কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর ঢাকার আশেপাশের এলাকা থেকে শিল্প-কলকারখানার শ্রমিকরা শ্রমিক সমাবেশে আসতে শুরু করেন। ব্যানার-ফেস্টুন নিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নানা স্লোগান দেন তারা। নেতাকর্মীদের বিস্তৃতি নয়াপল্টনে ছাড়িয়ে কাকরাইল, নাইটিঙ্গেল ও ফকিরেরপুল মোড় পযর্ন্ত ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন