সাজেক ভ্রমণে নিরুৎসাহিতকরণ তুলে নিয়েছে প্রশাসন

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর গতকাল রাতে স্থানীয় প্রশাসন পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করলেও আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) প্রশাসন আবার নিরুৎসাহিতকরণ তুলে নিয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, সাজেকের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। কিন্তু সাজেক রিসোর্ট কটেজ ব্যবসায়ীদের একটি আবেদন আমরা পেয়েছি। তারা বলেছেন, যেহেতু পর্যটন মৌসুম শেষের দিকে এবং পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে তাই এই কয়েকদিন তারা ব্যবসা করতে না পারলে আরও ক্ষতিগ্রস্ত হবেন। যেহেতু এখনো অনেক রিসোর্ট কটেজ অক্ষত আছে, তাই ওখানকার স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির সঙ্গে আলোচনা করে এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিরুৎসাহিতকরণ তুলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় প্রশাসনের হিসেম মতে প্রায় ৯৫টি রিসোর্ট-কটেজ, দোকান ও বসতবাড়ি পুড়ে যায়।

ঘটনাপ্রবাহ: রাঙামাটি, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন