নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান কামাল উদ্দিন

fec-image

পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন সাবেক ভাইস-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাতটায় বিজিবির সীমান্ত ক্যান্টিনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সহযোগিতা চেয়ে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব তার অনন্য নজির। সুতরাং তিনি এ ক্লাবের সকল সাংবাদিকের নিরপেক্ষ ভূমিকা আশা করেন।

পাশাপাশি উপজেলার মাঠ পর্যায়ের প্রকৃত তথ্য তুলে ধরতে বিশেষ অনুরুধও জানান তিনি-যেন মানুষ আসল তথ্য জানতে পারেন। এ সময় প্রেস ক্লাবের অধিকাংশ সদস্য-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি কোন দলীয় প্রার্থী হিসেবে নয়, দলমত নির্বিশেষে সকলের আস্থাও ভালোবাসায় প্রতিটি ইউনিয়ন ঘুরে জনমত যাচাইয়ের পর নির্বাচনের জন্য নাম ঘোষণা দিলাম।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি অবশ্যই বিজয় হব। আমি সকলের দোয়া চাই। পাশাপাশি তিনি একজন দলীয় লোক হলেও দল যেহেতু নির্বাচন করছেনা আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচনের কাজ চালিয়ে যাবার ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন