Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নাইক্ষ্যংছড়ি বিএনপির ঈদ পূনর্মিলনী ও সমাবেশ অনুষ্ঠিত

Naikhongchari BNP news Pic-13-07-2016 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)র ঈদ পূনর্মিলনী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাইক্ষ্যংছড়ি বিছামারা এলাকায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ও বান্দরবান জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরী।

উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম কোম্পানীর সভাপতিত্বে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত নয় বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা মাঠে ছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জনবিচ্ছিন্ন কিছু বিএনপি নেতা।

জেলা বিএনপি নেত্রী ম্যা মা চিং ক্ষমতাকালীন সময়ে দলীয় অর্থে ক্রয়কৃত অফিস দখল করেছে দাবি করে, অফিস ফেরত না দিলে ম্যা মাচিংকে বান্দরবান বিএনপির রাজনীতিতে প্রতিরোধ করার হুশিয়ারী দেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সরকার মানুষের কথা বলার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের আগামী আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন এর পরিচালনায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, যুগ্ম সম্পাদক মুজিবুর রশিদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি উফোছা মার্মা, সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, মহিলা দল নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, বাইশারী ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুল হক, সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ, উপজেলা যুবদল সভাপতি মো. শাহ জাহান, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, উপজেলা ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, সোনাইছড়ি বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঘুমধুম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুশ শুক্কুর, মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির প্রচার সম্পাদক মাসৈপ্রু, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, অর্থ সম্পাদক চিংসা প্রু কেসি, মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাশেম, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু তাহের, বান্দরবান সদর উপজেলা বিএনপি নেতা আইয়ুব মেম্বার, থানচি উপজেলা বিএনপি সভাপতি খামলাই ম্রো, বান্দরবান সদর উপজেলা বিএনপি নেতা সারওয়ার জামাল, বান্দরবান সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ক্যাহ্লাউ চৌধুরী, জেলা তাতী দল সাধারণ সম্পাদক সাগ্যচিং, জেলা মহিলা দল আহ্বায়ক নিলুতাজ বেগম, সদস্য সচিব উম্মে কুলসুম সোলতানা লিনা, পৌর বিএনপির সভাপতি ফেরদৌস হায়দার, যুবদল সদস্য সচিব শাহাদাত হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ, হ্লাগ্য চিং, ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি হাবীবুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক দৌলতুল কবির খাঁন সিদ্দিকী, জেলা যুবদল সদস্য সোহেল খান, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, শ্রমিক দল নেতা আবদুল গফুর, বিএনপি নেতা ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, ছৈয়দ আলম ফরাজি, ইউপি সদস্য আলী, ছাত্রদল সাধারণ সম্পাদক আবু কাইছার, জিয়াবুল হক প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন