পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র চাকমা


পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ হিসেবে সর্বমিত্র চাকমা বলেছেন, ‘এভাবে’ পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’ হয়ে যাবে।
শনিবার (৩১ জানুয়ারি) অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে সর্বমিত্র চাকমা বলেন, “শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা এটা গণবিরোধী আখ্যায়িত করছেন। এভাবে পদত্যাগ করা তাদের সঙ্গে প্রতারণা।
সর্বমিত্র বলেন, “শিক্ষার্থীরা বলেছে, ‘বিরোধীপক্ষের কথায় কান না দিয়ে কাজ করুন।’ তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আর পদত্যাগের বিষয়টি গঠনতন্ত্র সমর্থন করে না।
তিনি বলেন, ডাকসুর গঠনতন্ত্রের কোন ধারায় আমার পদত্যাগের সিদ্ধান্তের পরিপন্থি তা আমার জানা নেই।
ডাকসুর গঠনতন্ত্রের ১২ এর ‘খ ধারায় বলা হয়েছে, “কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে, তার অবশিষ্ট মেয়াদের জন্য এখানে নির্ধারিত প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদটি পূরণ করা হবে।
গত বছর ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হন সর্বমিত্র। দায়িত্ব নেওয়ার পর একের পর এক বিতর্কিত ঘটনায় সমালোচনার মুখে পড়েন সর্বমিত্র। এরপর নানা সমালোচনার মুখে সোমবার ২৬ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ডাকসুর এ কার্যনির্বাহী সদস্য।
















