পানছড়ি উপজেলা মহিলা দলের সভানেত্রীর মৃত্যুতে নেতাকর্মীদের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীনুর আক্তার (৪১) গতরাত ২টার দিকে বাসভবনে অগ্নিপাতের কারনে মৃত্যুবরণ করেন (ইন্না লিলাহি… রাজিউন)। তাঁর মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপি ও পানছড়ি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

গতরাত ২টার দিকে তাঁর নিজ বাসভবনে বৈদ্যুতিক সর্ট-র্সাকিটে অগ্নিপাতরে সূত্রপাত হয়। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে পানছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোক নেমে আসে।

এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, জ্যৈষ্ঠ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, উপজেলা বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজী এবং সাধারণ সম্পাদিকা কোহেলী দেওয়ান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের সকল সদস্যর প্রতি সমবেদনা জানান।

এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া শাহীনুর আক্তারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন