পানছড়ি স্থানীয় যুব কল্যাণ সংঘ কর্তৃক উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

Krishi

নিজস্ব প্রতিনিধি, পানছড়ি, খাগড়াছড়ি:

পানছড়ি উপজেলার স্বনামধন্য কৃষি অফিসার খিজির হোসেন প্রামানিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এই বিদায় সংবর্ধনার আয়োজক ছিল পানছড়ি উপজেলার একটি অরাজনৈতিক সমাজসেবী প্রতিষ্ঠান স্থানীয় যুব কল্যাণ সংঘ। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ২টায় পানছড়ি শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

যুবলীগ সাধারণ সম্পাদক নাজির মাহমুদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্থানীয় যুব কল্যাণ সংঘের সভাপতি মো: নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, পানছড়ি থানার সাব ইন্সপেক্টর মো: আবু হানিফ, পানছড়ি থানা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, যুবদল সভাপতি শাহীন মৃধা, ইউপি সদস্য জব্বার হোসেন, গ্রামীন ব্যাংক ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ। বিদায়ী কৃষি অফিসার বলেন, পানছড়ির মানুষের জন্য আমার মনের দুয়ার সবসময় খোলা থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন