পানছড়ি ৩ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণ


পানছড়ির দুর্গম এলাকা শনখোলায় বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ৩ বিজিবি লোগাং জোন। পাশাপাশি এলাকার যুবকদের হাতে তুলে দিয়েছে ক্রীড়া সামগ্রী।
বুধবার (২২ জুন) দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়। লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত আলম সরেজমিনে উপস্থিত থেকে চিকিৎসা সেবা পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী তুলে দেন। চিকিৎসা সেবা নিতে আসা বয়োবৃদ্ধরা ৩ বিজিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

৩ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মশিউর রহমান চিকিৎসা সেবা প্রদান করেন। ৩ বিজিবি অধিনায়কের হাত থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করে খুশিতে আত্মহারা হয়ে পড়ে অর্ধশতাধিক যুবক। এ সময় জোন অধিনায়ক বলেন অসহায় ও দুঃস্থ জনগণের পাশে থেকে ৩ বিজিবি সব সময় সেবা দিয়ে আসছে এবং তা অব্যাহত থাকবে
ঘটনাপ্রবাহ: ৩ বিজিবি, ক্রীড়া সামগ্রী, চিকিৎসা সেবা
Facebook Comment

















