Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পুলিশকে মানব কল্যাণে ভূমিকা রাখাতে আহবান : ইউএনও মশিউর

bandar 1

সিনিয়র স্টাফ রিপোর্টার:
অপরাধ দমনের পাশাপাশি মাটিরাঙ্গার মানুষের কল্যাণে পুলিশকে ভূমিকা রাখার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেছেন, পুলিশকে জনগনের বন্ধুরূপে পরিচয় লাভ করতে হবে। সর্বক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভাবমুর্তি উজ্জল করতে হবে। পুলিশ যেন কখনোই জনগণের প্রতিপক্ষ না হয়। কোন নিরাপরাধ মানুষ যেন ভোগান্তি বা হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতেও পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ বেপারীর বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটোর বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সহাকরী পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো: ইউনুছ আলীর সভাপতিত্বে মাটিরাঙ্গা থানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ইমরুল কায়েস এবং সাবেক উপজেলা চেযারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামছুল হক।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ বেপারী, নবাগত অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মো: আবুল হাশেম ভুইয়া, মাটিরাঙ্গা থানার এসআই সরেজিৎ বড়ুয়া, এএসআই মো: কামাল হোসেন ও কনস্টেবল ফয়সাল পারভেজ প্রমূখ বক্তব্য রাখেন।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো বলেন, মানব সেবার ব্রত নিয়ে পুলিশের মতো মহান পেশায় এসেছি। এখানে থেকে মানুষের সেবা করতে চাই। তিনি তার পুর্বসুরীদের মতোই এখানকার আইন-শৃঙ্খলা রক্ষাসহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যাক্ত করে বলেন, মাটিরাঙ্গার প্রতিটি মানুষের আস্থা অর্জনই হবে আমার কাজ।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজি, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, যুগ্ম-সম্পাদক সাগর চক্রবর্তী কমল, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো; এমরান হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন