Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পেকুয়ায় সাবমেরিন নৌঘাটি স্থাপন কাজ পরিদর্র্শনে নৌবাহিনী প্রধান

pic
পেকুয়া প্রতিনিধি:
বাংলাদেশের প্রথম সাবমেরিন নৌঘাটি স্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে। খুব শীঘ্রই শুরু হচ্ছে পেকুয়ার মগনামায় সাবমেরিন নৌঘাটি স্থাপন কাজ। খুব অল্প সময়ের মধ্যে নৌঘাটির জন্য অধিগ্রহণকৃত জমিতে নিমার্ণ কাজের সরঞ্জাম এসে যাবে। ১৭ জানুয়ারী দুপুরে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া পয়েন্টে সাবমেরিন নৌঘাটির জন্য অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শনে এসে এসব কথা বলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নিজামউদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ ছিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার ড.এ কে এম ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া) সার্কেল কাজী মতিউর ইসলাম, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবদীন, পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া, মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমসহ নৌবাহিনীর উধর্বতন কর্মকর্তাগণ।

এদিকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা পেকুয়ার মগনামায় আগমন উপলক্ষে পুরো মগনামাকে পুলিশ ও নৌবাহিনীর কঠোর নিরাপত্তা জোরধার করে। উল্লেখ যে মগনামার ৪৬৬ একর জমিতে বাংলাদেশের প্রথম সাবমেরিন নৌঘাটি স্থাপন হতে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন