পোস্টাল ব্যালটে

প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে : সানাউল্লাহ

fec-image

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার নির্বাচন ভবনে প্রবাসী ভোট নিয়ে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইন মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ রয়েছে।

তাই ভোট নিয়ে গোপনীয়তা যেন লঙ্ঘন না হয়, সেজন্য সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, বিভিন্ন দেশে পোস্টাল ব্যালটে ভোটের হার কম। তাই বিষয়ে সংশ্লিষ্টদের নজর দিতে হবে।

ভোটের আগে শেষ সময়ে আদালত কর্তৃক কোনো আসনের প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সেই আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে বলেও জানান সানাউল্লাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন