ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

fec-image

চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে মারা গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসে আগুন দেয়। পরে পুলিশ বাসের চালককে আটক করেছে।

নিহতরা হলেন- শাহজাহান (বাবা) এবং আরিফ (ছেলে)।

সোমবার (১ জুন) ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোটরসাইকেলে করে বাবা ও ছেলে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম শহরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, দুর্ঘটনা, ফটিকছরি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন