বাইশফাঁড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৬ মিয়ানমার নাগরিক আটক

fec-image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বাইশফাঁড়ি বিওপি এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৬ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ৩৪ বিজিবি’র অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৬ থেকে আনুমানিক ৫০ মিটার উত্তর-পশ্চিমে বাংলাদেশে প্রবেশের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা মিয়ানমারের তংচংগ্যা সম্প্রদায়ের পুরুষ নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, শুকর ধরার উদ্দেশ্যে তারা বাংলাদেশে প্রবেশ করেছিল।

আটক ব্যক্তিরা হলেন, মংফুতাই তংচংগ্যা (৩০), পিতা- মৃত মংকু।  কালু তংচংগ্যা (২৬), পিতা- মংচিং। মুচা তংচংগ্যা (৪৫), পিতা- অংচালা। মংচিউ তংচংগ্যা (৩০), পিতা- লালু তংচংগ্যা। ভেট্টিয়া তংচংগ্যা (২৫), পিতা- মংচাইন। ইতুয়াইন তংচংগ্যা (১৭), পিতা- মৃত চাইনচু তংচংগ্যা। তারা সবাই মিয়ানমারের রাখাইন প্রদেশের মন্ডু জেলার তুমব্রু ও মেদাই গ্রাম থেকে আসেন।

বিজিবি আরও জানায়, রাত ৯ টার দিকে আটককৃত ৬ জন মিয়ানমার নাগরিককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের জন্য পিকআপে পাঠানো হয়।

তবে, নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, তাদের থানায় পৌঁছাতে প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এজন্য রাত ১০ টা পর্যন্ত তারা থানায় পৌঁছাতে পারেননি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন