Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাইশারীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিন পালন

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিন ও শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ইসলামীক ফাউন্ডেশন উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, বঙ্গবন্ধু জীবনী নিয়ে আলোচনা সভা দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

রবিবার (১৭ মার্চ) সকাল ৯টায় বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুর জন্ম দিন ও শিশু দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বাইশারী ইউনিয়নের কেয়ার টেকার মাওলানা আবদুল্লাহ।

কেয়ার টেকার মাওলানা মো. আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ।

এসময় বাইশারীতে দায়িত্বরত ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিশুদেরকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতকার্য লাভ করায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লিখা বই পুরস্কার হিসেবে হাতে তুলে দেওয়া হয়।

এছাড়া বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাইশারীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিন পালন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন