Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাইশারী ইউপির নব নির্বাচিতদের গেজেট প্রকাশ

geget

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশিত হয়েছে। গত ১৮মে বুধবার নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ওই গেজেট প্রকাশিত হয়।

প্রকাশিত গেজেটে যে সব নির্বাচিত চেয়ারম্যান মেম্বারের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, চেয়ারম্যান মোহাম্মদ আলম। এ ইউনিয়নে ১ নং সংরক্ষিত ওয়ার্ডে রাজিয়া বেগম, ২নং সংরক্ষিত ওয়ার্ডে সেলিনা আক্তার বেবী, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে সাবেকুন্নাহার। পুরুষ ১নং সাধারণ ওয়ার্ডে আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ডে শাহাব উদ্দীন, ৩নং ওয়ার্ডে আবুল হোসেন, ৪নং ওয়ার্ডে আনোয়ার সাদেক, ৫নং ওয়ার্ডে মো. নুরুল আজিম, ৬নং ওয়ার্ডে থোয়াই ছালা চাক, ৭নং ওয়ার্ডে মো. নুরুল আজিম, ৮নং ওয়ার্ডে আব্দুর রহীম এবং ৯নং ওয়ার্ডে আবু তাহের।

এদিকে একই সময়ে উপজেলার দোছড়ি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলেও একটি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় ওই ইউনিয়নের গেজেট প্রকাশ হয়নি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা বলেন- গত ১৮মে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ওই গেজেট ইন্টারনেটে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ও দোছড়ি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় ২২ মার্চ। ৫৭ দিন পর বাইশারী ইউনিয়নের গেজেট প্রকাশিত হলেও একটি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় দোছড়ি ইউনিয়নের গেজেট প্রকাশিত হয়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন