বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ ১ জন আটক


বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ রুহুল আমিনকে (৩৮) আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে আলীকদম খুইল্যা মিয়া পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক রুহুল আমিন আলীকদম সদর ইউনিয়নের খুইল্যা মিয়া পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, আটকব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আসছিলেন। সেসব ইয়াবা এলাকায় বিক্রির পাশাপাশি বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
এ বিষয়ে আলীকদম থানার তদন্ত কর্মকর্তা আমজাদ হোসেন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে বান্দরবানে কোর্টে পাঠানো হয়েছে।
ঘটনাপ্রবাহ: বান্দরবান, মাদক কারবারি, যৌথবাহিনী
Facebook Comment

















