বান্দরবানে কার মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

fec-image

বান্দরবানের থানচি আলীকদম সড়কের প্রাইভেটকার ও ভাড়াচালিত মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক পাদুই ম্রো ১৯, ও আরোহী সাগরুন ম্রো ২০ আহত হয়েছেন। আহতরা২ জন তিন্দু ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আবোয়া ম্রো পাড়া বাসিন্দা।

রবিবার ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা থানচি আলীকদম সড়কের রুমবেত পাড়া নামক স্থানের এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত ২ জনই সুস্থ আছেন এবং ১ জনকে ছেড়ে দিয়েছি অন্যজন চিকিৎসাধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন