বান্দরবানে দাবা চ্যাম্পিয়নশীপের পুরস্কার বিতরণ

Bandarban Daba-27.9.2013

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে দাবা চ্যাম্পিয়নশীপের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামের হল রুমে বান্দরবান দাবা সোসাইটির আয়োজনে সভাপতির নাজিম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার দেব দাশ ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক গাজী সাইফুল তারেক, জেলা ডেপুটি কালেক্টর মো. শামীম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইসলাম বেবীসহ দাবা সোসাইটির কর্মকর্তা ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টের পুরুষ সিনিয়ার গ্রুপে সাফোচিং ঝুনু, মহিলা সিনিয়ার গ্রুপে সামে প্রু, জুনিয়ার গ্রুপে জীবন তঞ্চংগ্যা চ্যম্পিয়ান হয়েছেন। সিনিয়ারে বাদাল কান্তি তঞ্চংগ্যা, মহিলায় মেকি প্রু ও জুনিয়ারে অনিতা চাকমা রানার আপ হয়েছেন।

পুলিশ সুপার বলেন, দাবা খেলা জ্ঞান ও বুদ্ধির খেলা। এক সময় দাবা আমাদের দেশে জনপ্রিয় খেলা ছিল। কালের বিবর্তণে ও যুব সমাজের মাদকাশক্তির কারণে দিন দিন আমাদের দেশে দাবা খেলা হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, দাবা খেলা এক সময় রাজ-বাদশাদের প্রিয় খেলা ছিল। তারা দাবা খোলার চালের ন্যায় রাজ্য পরিচলনা ও অন্যদেশে আক্রমনের কৌশল ঠিক করত। দাবা খেলাকে আরও জনপ্রিয় করতে  সরকারের পাশাপশি বিভিন্ন ক্লাব ও সংগঠনকে এগিয়ে আসার আহব্বান জানান।

জানাগেছে, ৪ সেপ্টেম্বর থেকে দাবা টুর্ণামেন্ট শুরু হয়। টুর্ণামেন্টে জেলার ৯২ জন দাবড়ু অংশ নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন