Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে নানা আয়োজনে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে নানা আয়োজনে শুরু হল হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতীর পূজা।

পূজা উপলক্ষে রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজ মন্দিরসহ ঘরে ঘরে, পাড়া-মহল্লায় চলছে জ্ঞান ও বিদ্যার দেবীর পূজা অর্চনা।

বান্দরবানের কেন্দ্রীয় দূর্গা মন্দির, সরকারি কলেজ, বালাঘাটা মন্দির, কালাঘাটা মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপে চলছে এই পূজা।

জানা যায়, শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে এই পূজার আয়োজন করা হয়। সকাল থেকে পূজা শুরু হয়ে বেলা ১২টা  পর্যন্ত চলে এই পূজা।

সন্ধ্যায় সন্ধ্যারতি, শীতল ভোগ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে  সনাতনী ধর্মালম্বীদের এই সরস্বতী পূজার আনুষ্টানিকতা চলবে। সোমবার সকালে বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে বান্দরবানের বিভিন্ন মণ্ডপের সরস্বতী প্রতিমা বান্দরবানের সাংগু নদীতে বির্সজনের মধ্য দিয়ে এই পূজার সমাপ্তি হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন