Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

55

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা সিভিল সার্জন ডা. উদয় শংকর চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

বীর বাহাদুর এমপি বলেন, জাতিকে মেধাশূণ্য করতে রাজাকার, আলবদরের সহায়তায় পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। স্বাধীন দেশে এখনো অপশক্তির ষড়যন্ত্র বন্ধ হয় নি। তাই আমাদের তাদের বিরুদ্ধে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধি করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন