বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পাকিস্তান হাইকমিশনারের সাথে বৈঠক

fec-image

বিএনপি নেতাদের সাথে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনায় আসতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, পাকিস্তান হাই কমিশন, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন