জেলেদের আটক করে বাংলাদেশের কাছে যা চায় আরাকান আর্মি


জেলেদের আটকের মাধ্যমে বাংলাদেশের সাথে একধরনের আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন, ব্যবসা পরিচালনা এবং এর মাধ্যমে একধরণের বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি আদায়ের পরোক্ষ চেষ্টা করছে আরাকান আর্মি। তাছাড়া বাংলাদেশি জেলেদের নৌকা আটকের পর লাখ লাখ টাকার মাছ, জাল, খাবার ও অন্যান্য সরঞ্জাম দখল করে নিতে পারছে তারা।
নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এবং স্থানীয়রা বলছেন, মিয়ানমারের সামরিক সরকার বিদ্রোহীদের কাছ থেকে আরাকানের দখল নিতে চেষ্টা করছে। সীমান্ত এলাকায় মিয়ানমারের জঙ্গি বিমান উড়তে দেখেছেন বলেও দাবি করছেন বাংলাদেশী জেলেরা। সবমিলিয়ে নৌপথে সরকারি বাহিনীর হামলার আশঙ্কায় নদী ও সাগরে কড়া নজরদারি করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
তথ্যসূত্র : বিবিসি বাংলা
ঘটনাপ্রবাহ: আরাকান আর্মি, কক্সবাজার, কোস্টগার্ড
Facebook Comment

















