ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী জেলা প্রশাসক শারমিন আক্তার

fec-image

নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলির আদেশ জারি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলটি একসময় কুমিল্লা জেলার অংশ ছিল। ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা ঘোষণা করা হয়। জেলার প্রশাসনিক ইতিহাসে এই প্রথম কোনো নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শারমিন আক্তার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা শারমিন আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর নড়াইলের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন।

অন্যদিকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা আরেক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ২৪তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তিনিও ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন