ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

fec-image

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সদর দফতরের নির্দেশনার পর বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে হিলি সীমান্তজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী সব বিওপি (বর্ডার আউট পোস্ট) ও চেকপোস্টকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এছাড়া চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরার মাধ্যমেও পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে বিজিবি সদর দফতর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “কোনোভাবেই যেন ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কাজ করছে। দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি, ভারত, সীমান্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন