বগুড়া-৬ উপনির্বাচনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

fec-image

গুড়া-৬ সদর আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আট প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গত ২ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ১০ দিন এসব বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

নির্বাচন উপলক্ষে বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (০৩ এপ্রিল) থেকেই বিজিবি মাঠে কাজ শুরু করেছে।

বগুড়া-৬ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা শুধু নির্বাচনকালীন আইনশৃঙ্ঘলা দেখভাল করবেন। তিনি বলেন, ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত এসব বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময় পর্যন্ত তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল সহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়। নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এ উপনির্বাচনে ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সমন্বিত দায়িত্ব পালনের মাধ্যমে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপনির্বাচন, বগুড়া-৬, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন