মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

fec-image

ইরানের সঙ্গে চলমান সংঘাত ক্রমান্বয়ে বাড়তে থাকায় মার্কিন নাগরিকদের খুব দ্রুত সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এই নির্দেশ দেওয়া হয়।

দেশগুলো হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েল সহ মধ্যেপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন ঘাটিতে পাল্টা হামলা শুরু করে ইরান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ইরান, মধ্যপ্রাচ্যে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন