যুক্তরাষ্ট্র–ইসরাইলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে : ইরান

fec-image

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, ওয়াশিংটন ও তেল আবিবের জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য আমাদের একটি বড় চমক রয়েছে, যা তারা শিগগিরই প্রত্যক্ষ করবে।” তিনি আরও দাবি করেন, পূর্বনির্ধারিত পরিকল্পনা এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী তেহরান এগিয়ে যাচ্ছে।

এ সময় ইরানের দক্ষিণাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, এটি সংঘাতের গতিপথ তেহরানের পক্ষে ঘুরিয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্ধারণ নিয়েও প্রশ্ন তোলেন ওই কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে তিনি বলেন, সামরিক ব্যর্থতা ঢাকতেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর পাল্টাপাল্টি হুঁশিয়ারিও তীব্র হয়ে উঠেছে।

উৎস: আল জাজিরা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, আমেরিকা, ইরান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন