মহালছড়িতে ছাগল ও পাম্প মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মহালছড়িঃ
খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যেগে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় ( এমডিজি) সিএইচটিডিএফ ও ইউএনডিপি’র অর্থায়নে গরীব ও দুস্থ পরিবারের মাঝে ছাগল এবং দরিদ্র কৃষকদের মাঝে পাম্প মেশিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেখ ফরিদ আহামেদ, সিন্দুকছড়ি জোন অধিনায়কের পক্ষে ক্যাপ্টেন মাহফুজ, ইউএনডিপি’র মহালছড়ি উপজেলা ফেসিলিটেটর কথিকা খীসা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, সিন্দুকছড়ি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বড়ূয়া।

সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী জানান, ৪ জন দরিদ্র কৃষকের মাঝে ৪টি পাম্প মেশিন ও ২৬ জন গরীব ও দুস্থ পরিবারের মাঝে ২৬টি ছাগল বিতরণ করা হয়। এ প্রকল্পের আওতায় পরবর্তীতে আরো ছাগল বিতরন করা হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন