মাটিরাঙ্গায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর সলিল সমাধি

mrittu-sm20130505042026

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর সলিল সমাধি ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা সাড়ে বারটার দিকে উপজেলার তবলছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামে। মারা যাওয়া দুই শিশু আপন খালাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দেওয়ানপাড়ার মো: আবু তাহের‘র ছেলে মো: জুনায়েদ ইসলাম (৪) ও মো: জামাল উদ্দিন‘র ছেলে কামরুল ইসলাম (৪) মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বেলা বারটার দিকে বাড়িতে সবাই যখন পারিবারিক কাজে ব্যাস্ত তখন তারা দুজন নানার বাড়ির পুকুরের পাশে খেলা করছিল। একপর্যায়ে দুজনই পুকুরে নেমে গেলে সেখানেই তাদের সলিল সমাধি ঘটে। বেলা সাড়ে বারটার দিকে নিহতদের মামা মাছ ধরতে পুকুরে গেলে জালে আটকা পড়ে পানিতে ডুবে যাওয়া দুই শিশু। তখনই দুই শিশুর মৃত্যুর খবর জানাজানি হয়। এদিকে পুকুরে ডুবে দুই শিশুর মারা যাওয়ার খবরে দেওয়ানপাড়ার শোকার্ত মানুষ নিহতদের নানা কবির আহাম্মদের বাড়িতে জড়ো হয়। শোকের ছায়া নেমে এসেছে নিহতদের নানা ও দাদার বাড়িতে। কবির আহাম্মদের বাড়িতে চলছে শোকের মাতম।

তবলছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ মো: গোলাম মোরশেদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন