Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মাটিরাঙ্গায় নির্মাণাধীন ব্রিজ ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা

bridgeমাটিরাঙ্গা প্রতিনিধি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাঁদার দাবীতে নির্মাণাধীন ব্রিজের রেলিং ভেঙে ফেলেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। শুক্রবার রাতে মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের ওয়াদুদ মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ২০১৩-২০১৪ অর্থবছরে মাটিরাঙ্গা উপজেলার ওয়াদুদ মেম্বারপাড়ায় সেতু নির্মাণ কাজ করছে দেওয়ান অ্যান্ড কোং। ১৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির শুরুতে একটি মহল পরিকল্পিতভাবে সমস্যা সৃষ্টি করে আসছে দাবী করে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি মো. সাইফুল ইসলাম বলেন, ঐ মহলটি এ কাজ করে থাকতে পারে। তবে কারো নাম উল্লেখ করতে রাজি হননি তিনি। ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ইতিমধ্যে সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। রং এর কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ বুঝিয়ে দেয়ার কথা।

কাজ শেষ হওয়ার সাথে সাথে সেতুর রেলিং ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ঠিকাদাররা। তারা বলেন, বারবার সরকারী উন্নয়ন কাজে সন্ত্রাসীদের হামলা বন্ধ না হলে এখানে উন্নয়ন কাজ ব্যহত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন