মানিকছড়িতে শেষ হলো ডিজিটাল মেলা
মানিকছড়ি প্রতিনিধি :
মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা মঙ্গলবার সম্পন্ন হয়েছে। উপজেলার টাউন হলে সোমবার এ মেলা উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সনজীদা শরমিন।
মেলার সমাপনী দিনে সকাল থেকেই প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টলগুলোতে স্কুল, কলেজের শিক্ষার্থীরা ভিড় ছিল লক্ষণীয়। বিকাল ৩টায় সমাপনী মুহুর্তে শ্রেষ্ঠ স্টল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বর্ষসেরা সচিব হিসাবে সদর ইউপি সচিব মো. মোশারফ হোসেন মজনু এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে মো. বেলাল হোসেনকে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা ও ইউএনও সনজীদা শরমিন।
মেলায় পরিষদের সকল দপ্তরের একটি করে দর্শণীয় ডিজিটাল স্টল ছিল।
Facebook Comment



















