মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

fec-image

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ‘প্রেডিটর’ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

রোববার ( ৩১ মে ) এক বিবৃতিতে এ দাবি করে বাহিনীটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ড্রোনটি শত্রুতামূলক উদ্দেশ্যে ইরানের জলসীমার আকাশসীমায় প্রবেশ করেছিল। তবে দ্রুত শনাক্ত করার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটিকে ভূপাতিত করে।

মার্কিন প্রতিষ্ঠান জেনারেল অ্যাটোমিক্স নির্মিত এমকিউ-১ ড্রোন ‘প্রেডিটর’ নামেও পরিচিত। এটি মূলত নজরদারি ও লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনার কাজে ব্যবহৃত হয়। মার্কিন বিমান বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) দীর্ঘদিন ধরে এ ধরনের ড্রোন ব্যবহার করে আসছে। ড্রোনটি এজিএম-১১৪ হেলফায়ার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

এর আগে শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, ভোরে কেশম দ্বীপের আকাশে একটি শত্রু অরবিটার ড্রোন শনাক্ত করে তা সফলভাবে ধ্বংস করা হয়েছে।

সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ‘মার্কিন-জায়নবাদী আগ্রাসী শক্তির’ ছিল। কেশম অঞ্চলের আকাশে প্রবেশের পর আকাশ প্রতিরক্ষা ইউনিট দ্রুত ব্যবস্থা নিয়ে সেটিকে ধ্বংস করে।

এদিকে গত মঙ্গলবার আইআরজিসি সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে তার ‘বৈধ ও সুনির্দিষ্ট’ জবাব দেওয়া হবে। একই সময়ে তারা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করে।

ইরানি গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি শত্রু যুদ্ধবিমানের দিকেও গুলি ছোড়ার দাবি করেছে আইআরজিসি।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানে একটি ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানোর কথা জানানোর পর নতুন করে এ ধরনের দাবির কথা জানায় আইআরজিসি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ড্রোন, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন