মিয়ানমারের মর্টার শেল পড়ল নাফ নদীতে, বসতঘরে গুলি

fec-image

মিয়ানমারের রাখাইন রাজ্য শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে থেমে থেমে টানা ৪ ঘণ্টা মর্টার শেল ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়াচ্ছে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায়। এ সময় মিয়ানমার থেকে ছোড়া একটি মর্টার শেল নাফ নদীতে এবং গুলি এসে বসতঘরে পড়ায় শঙ্কিত সীমান্তবাসী।

স্থানীয় বাসিন্দা নুরুল আবছার বলেন, শনিবার ভোর থেকে হোয়াইক্যংয়ের ওপারে মিয়ানমার সীমান্তে প্রচুর গোলাগুলি ও মর্টার শেল ফায়ারের শব্দ শোনা গেছে। ঠিক এমন মুহূর্তে আমার ঘরের টিনে পরপর দুটি গুলি এসে পড়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত গোলাগুলির শব্দ এপারে ভেসে আসছে। ওপারে যখন ফায়ার হয় বাড়ি-ঘর কেঁপে ওঠে।

স্থানীয়রা জানায়, গুলির বিকট শব্দের ভয়ে কাঁপছিলাম। গুলি ও ফায়ার কারণে বাড়ি-ঘর কেঁপে উঠছিল। খুব আতঙ্কে সময় পার করছেন তারা।

টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, শনিবার ভোর থেকে টানা চার ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টার শেল, বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়ি-ঘর কেঁপে ওঠেছে। হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে এসব মর্টার শেল নিক্ষেপ ও চালানো গুলি হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন, আব্দুল কুদ্দুস ও বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়েছে। এছাড়া উত্তরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি মর্টারশেল পড়লে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন