রাঙামাটির ছায়াসা প্রু মারমা জরাজীর্ণ বসতঘর মেরামত করে দিল সেনাবাহিনী

fec-image

রাঙামাটি জেলার বিলাছড়ি জোনের আওতাধীন ফারুয়া এলাকায় ছায়াসা প্রু মারমার জরাজীর্ণ বসতঘর মেরামত করে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্দ্যোগের প্রশংসা এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছায়াসা প্রু মারমা ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে এমন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করে আসছিলেন রাঙামাটির ছায়াসা প্রু মারমা। বিষয়টি জানার পর রাঙামাটির বিলাছড়ি জোন দ্রুত উদ্যোগ নিয়ে ঘরটিকে মেরামত করে বসবাসের উপযোগী করে তোলে।

পার্বত্য চট্টগ্রামে শান্তি এবং সম্প্রীতির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় সীমাবদ্ধ নয়। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পার্বত্য অঞ্চলে আর্থ সামাজিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। পাহাড়ের দুর্গম এলাকায় যেখানে সরকারি ও বেসরকারি সেবা পৌঁছানো দুষ্কর সেখানে নিজেদের শ্রম, সময় ও দক্ষতা দিয়ে সেবা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, স্কুল নির্মাণ, শিক্ষা উপকরণ প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ঘরবাড়ি নির্মাণ এবং বিশুদ্ধ পানির সংকট নিরসনেও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালি জনগোষ্ঠীর মাঝে ভ্রাতৃত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে সেনাবাহিনীর এসব মানবিক ও সামাজিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় বাসিন্দারের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পাহাড়ের মানুষের পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এই ধারাকে এগিয়ে  ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ সেনাবাহিনী, বিলাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন