রাঙামাটির জুড়াছড়িতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে জুড়াছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন অফিসারসহ জেলা প্রশাসনের ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: বায়েজীদ বিন আখন্দ।
ঘটনাপ্রবাহ: জুড়াছড়ি, নির্বাচন, রাঙামাটি
Facebook Comment

















