রাঙ্গুনিয়ায় শ্রমিক দল নেতা হত্যার নিন্দা ও বিচার দাবিতে শ্রমিক দলের বিবৃতি

fec-image

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মো. আবদুল মান্নান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দ্রুত বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

শুকবার ( ১৪ নভেম্বর ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবদুল মান্নানকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

বিবৃতিতে শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধান সমন্বয়কারী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয়তাবাদী শক্তির পক্ষের সৈনিক আবদুল মান্নানকে গুলি করে হত্যা একটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা।

বিবৃতিতে নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা আবদুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, বিএনপি, শ্রমিক দল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন