রাতে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি নেতারা

fec-image

সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তারা।

ঈদের কর্মসূচি জানাতে গিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল রবিবার এসব তথ্য জানান।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ করবেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে তারা অংশ নেবেন।

রাত সাড়ে ৮টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন