রামুতে বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্ত আটক

fec-image

কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া (৬৫) নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এই ঘটনা ঘটে।

সোমবার (১৩ এপ্রিল) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

রামু থানার ওসি জানান,  বৃদ্ধকে হত্যার অভিযুক্ত টাম্বু বড়ুয়াকে পুলিশ আটক করেছে।

আটক টাম্বু বড়ুয়ার প্রাথমিক স্বীকারোক্তি ও প্রতিবেশিদের বরাত দিয়ে ওসি আরও জানান, কালু বড়ুয়া ও টাম্বু বড়ুয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। টাম্বু বড়ুয়া কৌশলে কালু বড়ুয়াকে ডেকে ভোরে মদ্যপান করান। এক পর্যায়ে কালুকে ধারালো ছুরি নিয়ে জবাই করে হত্যা করে। ঘটনার পর পুলিশ হত্যার আলামত সহ অভিযুক্তকে আটক করেছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন